হোম > রাজনীতি > এনসিপি

শপথ নিলেন এনসিপির ৬ এমপি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নিয়েছেন। দুপুর ১টায় তাদের শপথ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ খবর জানা গেছে।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় নির্বাচনি ঐক্যের দল এনসিপি। দলটির ছয় এমপি হলেন —নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ।

এদিকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে সংসদে অধিবেশন চালু হওয়ার পর এই শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এদিকে জামায়াতে ইসলামী ১১দলীয় জোটের নির্বাচিতরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটিই শপথ নিয়েছেন।

এর আগে নবনির্বাচিতদের দুটি শপথের প্রস্তুতি নিয়ে রেখেছিল জাতীয় সংসদ সচিবালয়।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল হামলা, আহত ৪

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক

কালীগঞ্জে এনসিপির জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ সোমবার

গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু সোমবার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার