হোম > রাজনীতি > এনসিপি

পার্শ্ববর্তী দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে, এবার এ ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এ নির্বাচন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে বিদায় করার জন্য। এসময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেছে ১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। গত ১৬ বছর তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে কে সরকার গঠন করবে, কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে একমাত্র জনগণ। আধিপত্যবাদ যদি এ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা হবে। তাদের বিরুদ্ধে এদশের জনগণ দাঁড়াবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। তাদের সরকারের মূল অগ্রাধিকার থাকবে জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করা বলেও উল্লেখ করেন তিনি ।

নাহিদ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জুলাই যোদ্ধারা ও শহীদ ওসমান হাদি। সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

নবাগতদের যাচাই-বাছাইয়ে এনসিপির সার্চ কমিটি

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে

শক্তি বাড়িয়ে শক্ত ভিতে দাঁড়াচ্ছে এনসিপি

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে, দায়িত্বশীল হতে হবে: নাহিদ