হোম > রাজনীতি > এনসিপি

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

আমার দেশ অনলাইন

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অংশ হিসেবে দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের সব ৫০০ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার পর্যন্ত সাংগঠনিক অগ্রগতির বিষয়ে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা দুই মহানগর বাদে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টি থানায় আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০ উপজেলাতেই এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া পৌরসভা পর্যায়েও কমিটি গঠনের কাজ চলছে।

সারজিস আলম বলেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে কাজ করা হচ্ছে। এনসিপির সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবে উপজেলা, মহানগরের থানা ও পৌরসভা পর্যায়ে ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি গঠনের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এআরবি

পুনর্গঠিত হচ্ছে এনসিপি, আসছে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কাদের হতে পারে, প্রশ্ন নাহিদ ইসলামের

সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের প্রতিবাদে যুবশক্তির বিক্ষোভ

রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

‘আমি ভাঙিনি, কারণ আমার লড়াই ভয়কে জয় করার জন্য’