হোম > রাজনীতি > এনসিপি

এনসিপি আরো ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে

স্টাফ রিপোর্টার

উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আরো ১০০ জনের নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার বিকেলে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

এর আগে গত ১০ মে প্রথম দফায় এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেদিন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে এনসিপি।

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা এবং এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ ও এস এম সুজা সাংগঠনিক বিভাগওয়ারি প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি।

এমই

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেব না: নাহিদ ইসলাম

‘একটা ডিম ১৫ টাকা—সরকারের একেকটি সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারছে, এটি তার সাক্ষী’

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের সভাপতি সালমান, সম্পাদক হাসিব

রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

‘ব্যাংক সংস্কার আটকে দিচ্ছে সরকার, অলিগার্ক পরিবারের প্রভাব ফেরানোর চেষ্টা চলছে’

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়