হোম > রাজনীতি > এনসিপি

হত্যার প্রতিবাদে সীমান্ত সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগামীকাল তিনি এনসিপির একটি প্রতিনিধি দল নিয়ে সফরে যাবেন। প্রতিনিধি দলে থাকছেন দলটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম এম শোয়াইব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সোমবার এনসিপি জানিয়েছে, প্রতিনিধি দলটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত, আহত ও নিহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং চলমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে লালমনিরহাটস্থ বাংলাদেশ–ভারত সীমান্ত সফর করবে।

কর্মসূচির মধ্যে রয়েছে— মঙ্গলবার সকাল ১০টায় হাতীবান্ধা পৌঁছানো, সকাল ১১টায় সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের বাড়িতে পৌঁছানো; সকাল সাড়ে ১১টায় সীমান্ত শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, দুপুর ১২টায় সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং দুপুর ১টায় হাতীবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।

চট্টগ্রামে প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি হোক: হাসনাত আবদুল্লাহ

ঢাকা উত্তরের এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা

দক্ষিণ কোরিয়ায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

জামায়াত আমিরের সাথে সেলফি, পোস্টে যা বললেন পাটওয়ারী

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে’ সরকার দায় এড়াতে পারবে না

মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় এনসিপির উদ্বেগ ও নিন্দা

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মঞ্জু

এনসিপি প্রতিনিধি দলকে দেখে উচ্ছ্বসিত ভলকার তুর্ক

দেশের সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবো