হোম > রাজনীতি > এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করে বিএনপির প্রোপাগান্ডা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা দমনে ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দায় চাপানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও সদস্য সচিব আখতার হোসেন এমপি।

মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে এনসিপি নেতৃবৃন্দ বলেন, নাসীরউদ্দীন পাটোয়ারীর প্রকৃত বক্তব্যটি ছিল— ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’ অথচ নিজেদের ব্যর্থতা ঢাকতে এই দায়িত্বশীল বক্তব্যটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত করে এবং বিকৃত রূপ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অসৎ চেষ্টা চালাচ্ছে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা।

নেতৃবৃন্দ আরো বলেন, মূল বক্তব্যটি ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশের আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার একটি সুস্পষ্ট প্রস্তাবনা। কিন্তু সেই মূল বক্তব্য আড়াল করে কেবল সুবিধাজনক অংশ কেটে নিয়ে অপপ্রচার চালানো একটি দায়িত্বজ্ঞানহীন আচরণ।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা সারাদেশে যেসব আগুন সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তা দমনে বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী চরমভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের এই নগ্ন ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকতে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিভ্রান্ত করতেই এনসিপি ও অন্য দলের ওপর দায় চাপানোর এই অপকৌশল নেওয়া হয়েছে।

এনসিপি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো ধরনের উদ্দেশ্যমূলক রাজনৈতিক অপপ্রচার বা বক্তব্য বিকৃত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে দমানো যাবে না। অবিলম্বে এই মিথ্যাচার বন্ধ করে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নাশকতা কঠোরভাবে দমন করার জোর দাবি জানিয়েছে দলটি।

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে