হোম > রাজনীতি > এনসিপি

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

স্টাফ রিপোর্টার

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হবে। সারাদেশের মানুষ তাকিয়ে আছে সংসদের দিকে। আমরা আশা করছি, সরকার দলীয় এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে। রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি না হয় আপনাদের সবাইকে যারা যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। এগুলো আমাদের দলের দাবি না। নতুন বাংলাদেশের দাবি। এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, আমরা একটা কার্যকর সংসদ দেখতে চাই। আমরা আশা করছি, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে। সব কমিটমেন্ট রক্ষা করা হবে।’

গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, রংপুর বিভাগের সাথে আগামী দিনে কোনো বৈষম্য করা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব ও রংপুর চার আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম দুই আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগরীর সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে: নাহিদ

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

এনসিপির সর্বোচ্চ ফোরামে যুক্ত হলেন আরো ছয় নেতা

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা