হোম > রাজনীতি > এনসিপি

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

আমার দেশ অনলাইন

পলিটিক্যাল কমিটমেন্টের (রাজনৈতিক প্রতিশ্রুতি) জায়গাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এনসিপি ও জামায়াতকে ধন্যবাদ জানিয়ে মিতু বলেন, ‘আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। এ জন্য এনসিপির আহ্বায়কসহ অন্যদের ধন্যবাদ জানাই। তারা আমাকে যোগ্য মনে করে দল থেকে মনোনয়ন দিয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই যে, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা তারা ঠিক রেখেছে। কেননা, জোট মানে কমিটমেন্ট। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ছিল আমাদের। সেই প্রতিশ্রুতি ঠিক রেখেছে জামায়াত।’

তিনি বলেন, ‘অনেক বড় বড় দলও জোট করেছে, কিন্তু প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেনি তারা। কেননা, অনেক বেশি আসন থাকার পরও তারা জোটের প্রার্থীদের সেভাবে সম্মান করেনি। এ জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন।’

শুধু জুলাইয়ের কারণে এখানে আসতে পেরেছেন জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী ও জোটের সিদ্ধান্তমতে আমাদের সঙ্গে শহীদ পরিবারের একজন তথা শহীদ জাবিরের মা রয়েছেন। কারণ আমরা জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আছি। তাই এখানে শহীদ পরিবারের একজন থাকা অনেক বড় বিষয়। এছাড়া জোটের অন্য নারীরাও রাজনৈতিক দিক থেকে অনেক অভিজ্ঞ। আশা করি আমাদের এই পথচলা খুবই সুন্দর হবে।’

নারীদের নিয়ে কাজ করার প্রত্যয় রেখে মিতু বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের সামাজিক সুরক্ষা-নিরাপত্তা, স্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য নিয়ে কাজ করব। পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব ভূমিকা রাখা দরকার, সেসবও জনকল্যাণের স্বার্থে আমরা করতে পারব ইনশাআল্লাহ।

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ