হোম > রাজনীতি > এনসিপি

গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি গণভোট বাতিল হয়ে যায়, তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সরকারি দল বিএনপিকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে আহ্বান জানান। তার ভাষায়, অধিবেশন ডাকা হোক, তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিক।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে নাহিদ বলেন, তা সত্ত্বেও আমরা গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছি।

এসময় বিএনপির বিরুদ্ধে দেশের মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ আনেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা (এনসিপি) শপথ গ্রহণ করেছি। কিন্তু শপথ গ্রহণের প্রথমদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল (বিএনপি) শপথগ্রহণ না করে বাংলাদেশের জনগণের সাথে, সংস্কারের পক্ষের মানুষদের সাথে এক ধরনের প্রতারণা করেছে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক

কালীগঞ্জে এনসিপির জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ সোমবার

গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু সোমবার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

বিপ্লবের মাস জুলাইয়ে দেশজুড়ে পদযাত্রা করবে এনসিপি

যারা ব্যাংক লুটপাট করেছে তাদের কাছেই কি ফিরছে ব্যাংক

স্বৈরাচার এখনো জোর গলায় হুমকি দেয়: সংসদে নুসরাত

কাল সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি

‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার... যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে ‘