হোম > রাজনীতি > এনসিপি

আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জাতীয় যুবশক্তির

স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচ নেতাকর্মীর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি। সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি সংগঠনটির।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের পক্ষ থেকে জানানো হয়, সেমবার দিনাজপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংগঠনের মতে, এ ধরনের পদক্ষেপ নাগরিকের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতার পরিপন্থি।

বিবৃতিতে মামলাটি নিরপেক্ষ পর্যালোচনা করে আইনের শাসন ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা এবং গ্রেপ্তার করা নেতাকর্মীদের আইনি অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

সংগঠনটি বিশ্বাস করে, মতভিন্নতা বা রাজনৈতিক কার্যক্রমের কারণে কোনও ব্যক্তি বা সংগঠন যেন হয়রানির শিকার না হন। কারণ আইনের যথাযথ ও নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমেই জনগণের আস্থা সুদৃঢ় করা সম্ভব।

জাতীয় যুবশক্তি আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ সংবিধান, আইন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি মোকাবিলা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ