হোম > রাজনীতি > এনসিপি

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এনসিপির মুখপাত্র বলেন, ১১ দলের নির্বাচনি সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।

তিনি বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজের সুযোগ আছে।

এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্রেটেজিক একটি জোট বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

তিনি জানান, এনসিপির কোনো প্রার্থী নেই, এমন ২৭০টি আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি তৃণমূলে মাঠ পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে এনসিপি।

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে