হোম > রাজনীতি > এনসিপি

দখলদার চাঁদাবাজ মাদক কারবারিদের বয়কট করতে হবে: সার্জিস আলম

স্টাফ রিপোর্টার

আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের ওই মানুষদের বয়কট করতে হবে, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতের বেলা মাদক বিক্রির লাভের ভাগ নেয়। দখলদার, চাঁদাবাজ, মাদক করবারিদের নির্বাচনে বয়কট করার আহ্বান জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে একটা ধাপ অতিক্রম করেছি। ২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে আমরা সামনে এগিয়ে যাব, নাকি আবারও পেছনের দিকে ফিরে যাব! আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব; নাকি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব।’

এ সময় ’২৪-এর স্লোগান দেন সার্জিস আলম, ‘গোলামি না মুক্তি, মুক্তি মুক্তি’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘’২৪-এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’। দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি