হোম > রাজনীতি > এনসিপি

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, এখনো কিশোর গ্যাং আর সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় ওসমান হাদি হত্যায় জড়িতসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

পরে শীতকালীন মানবিক উদ্যোগ হিসেবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন আসিফ মাহমুদ ও ঢাকা–৭ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তারেক এ আদেল।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম