ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. শেখ জামাল (আবির), সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী ফয়সাল আলম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আলী, মো. মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, মো. রনি বাবু (রেদওয়ান), মো. ফারুক আহমেদ (আকরাম), মো. আহসান উল্লাহ, মাহাবুব আলম এবং মোতাহের হোসেন মণ্ডল।
এনসিপি-সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলী আশরাফ ও খাইরুল কবির সিপু। যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. আশিক পাঠান (দপ্তর), জান্নাতুল নাঈম (প্রচার), তারান্নুম বিনতে জাকির (জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ), মো. শাহিন হোসেন টিটু (ছাত্র-শিক্ষক কমিউনিটি), মো. ইকবাল হোসেন (অর্থ), আরিফুল ইসলাম, মো. আবু সাঈদ অনিক, ইনজামুল হক বাপ্পী, দীপ চৌধুরী শানু, মো. নূর মোহাম্মদ অভি, মো. মুনাজ্জির ইসলাম, মো. জাহিদ হাসান, মো. শাহারিয়ার আহমেদ, মো. তানভীর ইসলাম এবং ওয়াকিল আহমেদ।
সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঙ্গে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. গোলাম রব্বানী ও মোহাম্মদ মুস্তফা আলী। বিভাগীয় সম্পাদক হয়েছেন মো. বায়জিদ মিয়া (ঢাকা), আব্দুল্লাহ আল নোমান (চট্টগ্রাম), হৃদয় মিয়া (সিলেট), নাজমুল হাসান সাগর (কুমিল্লা), মো. সাইফুল ইসলাম সাগর (বরিশাল), আব্দুল কাদির তানিম (ফরিদপুর), এফ এম নাফিস হাসান (খুলনা), মো. আতিকুর রহমান আতিক (রাজশাহী), মো. শাহনেওয়াজ পারভেজ (রংপুর), কাউসার আহমেদ (ময়মনসিংহ) এবং মো. মেসবাহ উল করিম (সার্ভিস অ্যাসোসিয়েশন)।
সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. সুমন ইসলাম, মো. এমরানুল ইসলাম, মো. মাহমুদ হাসান (রিপন), মো. মিনহাজ আবরার ইনতিশার, আশরাফুল ইসলাম আকাশ, রাজু মণ্ডল এবং মো. শাহাদাৎ হোসেন। সংগঠক হিসেবে রয়েছেন মো. কামরুল ইসলাম রাসেল, রাসেল হোসাইন, মো. আসাদুজ্জামান আসাদ, নূর নাহার আক্তার রহিমা, মো. মনিরুজ্জামান মনির, ফাতেমা আক্তার ও মো. আহমেদ আলী (উৎস), মো. সবুজ মিয়া, মো. সম্রাট হোসেন, শিহাবুর রহমান শাকিব, মো. শামস নাহিয়ান হিমেল, মোহাম্মদ শিহাব উদ্দিন, নাছির উদ্দিন, মো. জুয়েল মিয়া, রাসেল হক, আরিফুজ্জামান, ফরহাদ আহসান ফরহাদ, মো. আল শাহারিয়ার সৌরভ এবং মামুনুর রশিদ।
ডিপ্লোমা প্রকৌশলীদের এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশলী মো. রিফাত হোসেন, মো. নুর ইসলাম, হালিমা আক্তার, আকরাম হোসাইন রাজু, মো. সোহাগ বিশ্বাস, ফিরোজ হোসাইন, রাশেদ ইসলাম, মো. ইয়াসিন আরাফাত শেখ, মো. মেজবাউল আনাম, শেখ শামীম আহমেদ, মো. তামিম আহমেদ, মো. শাকিল, মো. মোবালেগ ইসলাম, সাকিব হোসেন, আব্দুল হাই সিদ্দিক শিশির, তানভীর আহমেদ, প্রকৌশলী রিয়াজ রায়হান, মো. তন্ময় হোসেন, মনিরুজ্জামান খান পিয়াস, উসমান গনি, মো. শাহজালাল, মো. ইবনে নায়েব রিসু, মো. রাহাত ইসলাম, বাবলু ফকির, সামেন সবুজ এবং রাহাদ হাসান রাহাদ।
এসআর