হোম > রাজনীতি > এনসিপি

গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি এবং মানুষের ভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে সংসদ ও রাজপথে কথা বলবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘১১ দল না, আমাদের এই আন্দোলন জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন।’ একই সঙ্গে যেসব রাজনৈতিক ও সামাজিক শক্তি নানা কারণে নির্বাচনে তাদের সঙ্গে আসতে পারেনি, তাদেরও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে এনসিপি নাহিদ ইসলামসহ দলটির নেতারা জামায়াত আমিরের হাতে ফুলের তোড়া দিয়ে সুস্বাগত জানান। এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির রেপ্লিকা, পাঞ্জাবি ও বোরখার কাপড়ও উপহার দেওয়া হয়।

জামায়াত আমিরের সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ হলেও এর মধ্য দিয়ে তারা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় উনার নেতৃত্ব, উনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন।’

নাহিদ ইসলাম আরও বলেন, আগামী সংসদ অধিবেশনে জনগণের পক্ষে তাদের কণ্ঠ শোনা যাবে এবং সংসদের বাইরেও রাজপথে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবেন।

এ সময় এনসিপির কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জাহিদুর রহমানসহ দলটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের প্রতিরোধ, যে কৌশলে কাটিয়ে উঠছে প্রতিটি ধাক্কা

কলকাতায় চরম বাংলাদেশবিরোধী ‘বঙ্গসেনা’র মিছিল

পচা-বাসি খাবার রাখায় রাউজানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন বললেন জামায়াত এমপি ইলিয়াস

২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী

ইরান সেনাদের বড় অংশকে বেতন দিতে পারছে না: ট্রাম্প

ট্রাকের চেচিসে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১

ডেঙ্গু মোকাবিলায় মাঠে খুলনা মহানগর বিএনপি, দুই ধাপের কর্মপরিকল্পনা

চার বছর পর গম রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত