হোম > রাজনীতি > এনসিপি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে কণ্ঠস্বর, রাজপথে আন্দোলন চলবে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে।

এসময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-

১৬ মে: রাজশাহীতে বিভাগীয় সমাবেশ

১৩ জুন: চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ

২০ জুন: খুলনায় বিভাগীয় সমাবেশ

২৭ জুন: ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

১১ জুলাই: রংপুরে বিভাগীয় সমাবেশ

১৮ জুলাই: বরিশালে বিভাগীয় সমাবেশ

২৫ জুলাই: সিলেটে বিভাগীয় সমাবেশ

এছাড়া আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’