হোম > রাজনীতি > এনসিপি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক

স্টাফ রিপোর্টার

বরেণ্য বুদ্ধিজীবী, প্রথিতযশা চিন্তাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশ একজন নির্ভীক বুদ্ধিজীবী, নীতিনিষ্ঠ শিক্ষক ও খাঁটি দেশপ্রেমিককে হারিয়েছে। এনসিপি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শোকবার্তায় এনসিপি উল্লেখ করে, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন এ দেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক অনন্য নক্ষত্র। যখন দেশের অনেক নামী-দামী বুদ্ধিজীবীই সময়ের দাবি ও জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হতেন, তখন তিনি সবসময়ই ছিলেন ব্যতিক্রম। চাটুকারিতা ও আপসের এই যুগে তিনি অসামান্য দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের আকুলতা ও অনিবার্যতা যখন অনেক বুদ্ধিজীবী আঁচ করতে পারেননি, তখন শ্রদ্ধেয় আবুল কাসেম ফজলুল হক তা নিখুঁতভাবে অনুধাবন করেছিলেন এবং ছাত্র-জনতার এই স্বতঃস্ফূর্ত গণজাগরণকে অকুণ্ঠ ও প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন।

শোকবার্তায় বলা হয়, তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের মুক্তবুদ্ধির চর্চা ও অধিকার আদায়ের সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি। শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে তাঁর আপসহীন কণ্ঠস্বর ও লেখনী আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। জাতীয় নাগরিক পার্টি শ্রদ্ধেয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আদর্শ, সমাজচেতনা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

এসআর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার