হোম > রাজনীতি > এনসিপি

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,বিএনপির বড় বড় নেতারা গোপন মিটিংয়ে বলে, জামায়াতকে সাইজ করার জন্য নাকি আওয়ামী লীগকে নামাতে হবে। তো আপনারা এত বড় দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেন।

তিনি বলেন, ইসি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যদি আবারও কোনো ইঞ্জিনিয়ারিং করতে চায়, তার জবাব আমরা রাজপথে দিব।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তরুণদের পেছনে বাজেট দিতে চায় না। সরকার চায় তরুণরা গাড়ির পেছনে ঘুরুক। যদি দক্ষ জনশক্তি তৈরি হয়ে যায়, তাহলে মিছিলে যাওয়ার লোক তো পাবে না। এ সরকার যদি তরুণদের চাকরির ব্যবস্থা করতে না পারে, তাহলে তারা সমাজের জন্য বোঝা হয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে কারণে বর্জিত হয়েছিল, সেটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে। কারণ আওয়ামী লীগ যে সিস্টেমে চলছিল, সেটা তরুণরা গ্রহণ করেনি। সুতরাং এ প্রজন্মকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্কষার জন্য তাদের ব্যবহার করতে হবে।

এএস

বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ কি মানা হচ্ছে

সীমান্তে কোনো ভারতীয় পুশইন চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মান্নার পদত্যাগ

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্রামগঞ্জের অসংখ্য মসজিদ সংস্কার ও পরিচালনায় বড় অবদান রাখেন প্রবাসীরা

এনসিপি নেতা-নেত্রীরা কে কোথায় ঈদ করছেন

এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন