হোম > রাজনীতি > এনসিপি

সৎ দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য চেয়ে গুগল ফর্ম প্রকাশ এনসিপির

স্টাফ রিপোর্টার

‎শিক্ষাক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য আহ্বান করে একটি গুগল ফর্ম প্রকাশ করেছে এনসিপি। রোববার ফেসবুকে দলটির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতি দিয়ে ফর্ম প্রকাশের কথা জানানো হয়।

বিবৃতিতে শিক্ষকদের উদ্দেশে বলা হয়, জুলাই ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান কেবল একটি সরকার পতনের ঘটনা ছিল না; এটি ছিল নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা। শিক্ষা খাতসহ রাষ্ট্রের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, অংশীজনদের অধিকার নিশ্চিত করা এবং সেগুলোর গণতান্ত্রিক চরিত্র পুনর্নির্মাণ ছিল ওই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা।

এতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা দল হিসেবে এনসিপি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক–শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষাক্ষেত্রের নানা অসংগতি নিয়ে সরব রয়েছে। অধিকার আদায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে দলটির নেতা-কর্মীরা রাজপথেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ লড়াই-সংগ্রামের পরও শিক্ষাক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অর্জন খুবই সীমিত। এই অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে।

শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষা খাতের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে চায় দলটি। এ লক্ষ্যে ভূমিকা রাখতে আগ্রহী শিক্ষকদের একটি গুগল ফর্মে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা: তোমাদের জন্য আইসক্রিম নেই

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

গণপতি হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বে না রংপুর আইনজীবী সমিতি