হোম > রাজনীতি > এনসিপি

পরিবেশ দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের গাছ বিতরণ এনসিপির আরিফুলের

স্টাফ রিপোর্টার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করছে। রোববার এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও এনসিপি সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুরের তিনটি স্কুলে গাছের চারা বিতরণ করেন।

মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদর্শ গার্লস স্কুল ও এম. ডি. সি. স্কুলে ৪০০টিরও বেশি গাছের চারা বিতরণ করেন তারা। শিক্ষার্থীরা রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে।

শনিবার এনসিপি কার্যালয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। এ সপ্তাহব্যাপী ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন স্কুলে বিপুল সংখ্যক গাছ বিতরণের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব।

এনসিপির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আরো বলেন, 'শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে গাছের চারা ফ্রী বিতরণের মাধ্যমে পরিবেশ, প্রকৃতি ও সুনাগরিকের দায়িত্বগুলো তারা সচেতন হবে। আমরা আগামীতে ঢাকাকে দূষণ, দখল ও দাহ থেকে রক্ষা করে একটি বাসযোগ্য ও ইনসাফের নগরী হিসেবে গড়তে চাই।

বৃক্ষ বিতরণ কর্মসূচি উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ মনসুর, ইমরান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক রানা খান, রেহানা রুমা, সদস্য তাহমীনা যুথি, ঝুম্মারী শিপা, তানভীর আহমেদ, আফরিন রিমি রাসেল সরদার ও অন্যান্য সদস্যগণ।

এমএমআর

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, জড়িতদের বিচারের দাবি এনসিপির

মেয়র পদে লড়তে কুমিল্লা সিটির ভোটার তারিকুল