হোম > রাজনীতি > এনসিপি

সচেতন নাগরিক হিসেবে আদালতে গেছি, আইন বিচার করবে

এম এ কাইয়ূম প্রসঙ্গে নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

ঢাকা-১১ আসনে ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কয়েক দিন আগে আমরা বিভিন্ন সোর্স থেকে জেনেছি, উনি (বিএনপির প্রার্থী এম এ কাইয়ূম) দ্বৈত নাগরিক। তিনি ইসিতে তথ্য গোপন করেছেন। এই এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কোর্টে গিয়েছি। এখন আইনের সিদ্ধান্ত, আইন বিচার করবে।’

সোমবার সকালে পশ্চিম রামপুরায় গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ূমের বিদেশি নাগরিকত্ব বিষয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করার পর এই ইস্যুতে কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন নাহিদ ইসলামের কতগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, তা খোঁজ নিয়ে দেখেন, আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।

আমার আসনে এ অবস্থা হলে অন্যদের আসনে কী অবস্থা, তা বুঝে নেন। ইসিকে জানানোর পরও তারা ব্যবস্থা নেয়নি।

তিনি ব্যক্ত করেন, নির্বাচনকে ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম