হোম > রাজনীতি > এনসিপি

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

আমার দেশ অনলাইন

দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

রোববার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির মুখপাত্র মাওলানা রফিকুল ইসলাম আইনী।

বিবৃতিতে তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। কোনো সংবাদ বা সম্পাদকীয় অবস্থান নিয়ে আপত্তি থাকলে আইনি প্রতিকার গ্রহণ কিংবা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে ফেলার ভিডিও প্রচার করা গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণের শামিল।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মাওলানা রফিকুল ইসলাম আইনী আরও বলেন, সরকারের রাজনৈতিক সহকারী পদে আসীন একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে লাইভে এসে পত্রিকা ছিঁড়ে ফেলার মতো আচরণ অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড সংবাদমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সরকারের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ বলেন, সংবাদমাধ্যমের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, সমালোচনা থাকতে পারে; কিন্তু সেই মতপার্থক্যের জবাব হতে হবে যুক্তি ও তথ্যের মাধ্যমে। আক্রোশ কিংবা অসম্মান কখনোই দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

বিবৃতিতে তারা দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণের যথাযথ ব্যাখ্যা প্রত্যাশা করেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের মর্যাদা এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষায় সরকারি দল ও বিরোধী দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।

পানি না দিলে ভারতকে করিডোর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আসাদুজ্জামান নূর ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি: এনসিপি

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তুরাগে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার, নিরপেক্ষ তদন্ত চান নাহিদ

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের জায়গা নেই