হোম > রাজনীতি > এনসিপি

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

চট্টগ্রাম ব্যুরো

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারিত হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকার করার অপচেষ্টা চলছে। এটা যদি হয় তবে এর পরিণতি ভয়াবহ হবে।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কারস্বরূপ মন্ত্রী বানিয়েছে কি না- এমন প্রশ্ন মানুষের মনে উঁকি দিচ্ছে। ৫ আগস্ট থেকেই দেশি-বিদেশি নানা শক্তি ছাত্র জনতার শক্তিকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের যেখানেই কার্যক্রম শুরু করার অপচেষ্টা করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে। এনসিপি আর আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না।

এনসিপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে ‘হ্যাঁ’ ভোট তার দ্বিগুণ। ক্ষমতায় গিয়ে বিএনপি এই গণভোটের রায়কে অস্বীকার শুরু করেছে। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। জুলাই সনদকে আদালতে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। এবার আদালতকে প্রমাণ করতে হবে আদালত কোনো দলের নয়।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের বিস্তার দেখতে চাই না। ফ্যাসিবাদের উত্থান হলে জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি একাই তার মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইয়াবা সম্রাট বদিকে বিএনপি মুক্তি দিয়েছে। বিএনপি নেতাদের তত্ত্বাবধানে দেশে ধর্ষণের মৌসুম চলছে। চাঁদাবাজদের দাপট শুরু হয়েছে। এসব অপকর্ম করতেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি।

এনসিপির কর্মীরা কড়ায় গণ্ডায় সংস্কার আদায় করে নেবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আবার জুলাই হবে। আওয়ামী লীগ তো ভারতে পালিয়ে জীবন রক্ষা করেছে। অপকর্ম করলে বিএনপি নেতাদের বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় থাকবে না।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম