হোম > রাজনীতি > এনসিপি

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, টুপি কোনো দলের না, কোনো গোষ্ঠীর না; এটা মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নামাজের আগে বাংলার দুই ঈদ, আর ক্ষেত্রবিশেষে জুমার দিনে মুসলমানদের “টুপি সংকট” নতুন কিছু না, এটা চিরায়ত বাংলার বহু পুরোনো দৃশ্য। আলেম-উলামারা যুগ যুগ ধরে এসব মৌসুমি মুসলমানদের মাথায় টুপি পরিয়ে, হাতে আতর লাগিয়ে নামাজে দাঁড় করিয়েছেন। এতে অবাক হওয়ার কিছু নাই।

আমি নিজেও মাদরাসায় থাকাকালীন ঘুম আর গোসল ছাড়া প্রায় সবসময় টুপি পরে থাকতাম।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে বহু রাজনীতিবিদ টুপি পরেছেন, আবার বহু “দুষ্ট লোককেও” টুপি পরিয়ে দিয়েছেন। এমনকি আমার সাবেক নেতা জুনায়েদ সাকি ভাইকেও নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মসজিদে টুপি পরিয়ে দিয়েছিল।

টুপি যে যখন ইচ্ছা পরবে, মানুষও পরাবে—এটা নিয়ে অযথা খুচাখুচি করা ঠিক না। কারণ টুপি কোনো দলের না, কোনো গোষ্ঠীর না; এটা মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ।

তবে একটা কথা বলতেই হয়, ইলেকশন বছরে, হঠাৎ দুই ঈদ আর সপ্তাহে একদিন জুমার নামাজে ক্যামেরাসহ টুপি পরে হাজির হওয়া মানুষদের, আমার মতো “আল্লামাদের” সন্দেহের চোখের বাইরে রাখাও ঠিক না!’

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, জড়িতদের বিচারের দাবি এনসিপির

মেয়র পদে লড়তে কুমিল্লা সিটির ভোটার তারিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ