হোম > রাজনীতি > এনসিপি

সাকিবের ভক্তরা দুদকে মব সৃষ্টি করে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে বক্তব্য রাখেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। ছবি: আমার দেশ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মব করে অভিযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা দুদকে মব সৃষ্টি করে। খেলতে না দেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী।

তিনি বলেন, আন্দোলনের সময় আমি দায়িত্বে থাকাকালীন সাকিব জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে সমর্থন করার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম—বাংলাদেশের জার্সি পড়ে দেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার সাকিবের নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে খেলতে না দেওয়া যদি দুর্নীতি হয়; তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই।

এর আগে ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, নাগরিক সমস্যা সমাধানের মধ্যে দিয়ে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় এনসিপি। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য রেখেই নিয়মিত গণসংযোগ চালু করেছে দলটি। এ সময় ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এনসিপি কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনসিপির সাফল্য এবং নির্বাচিত এমপিদের প্রসঙ্গে আসিফ বলেছেন, আমাদের যে ছয়জন এমপি হয়েছেন, আমি মনে করি তারা বাংলাদেশের রাজনীতিতে এবং সংসদে প্রাণচাঞ্চল্য নিয়ে আসবেন। এই ছয়জনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কথা সেখানে পৌঁছাবে।

নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেমন সমর্থন ও জনগণের ভালোবাসা পেয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে একটি নতুন রাজনৈতিক দলকে দেশের মানুষ যেভাবে স্নেহ, ভালোবাসা, সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে; আশা করি এভাবেই সমর্থন দিয়ে যাবে। আমাদের প্রত্যাশা আমরা আগামী দিনেও জনগণের জন্যই কাজ করে যাব। দেশের মানুষের সমর্থন সঙ্গে নিয়ে এনসিপি আরো ভালো করবে।

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’