হোম > রাজনীতি > এনসিপি

আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আশ্রয় দিয়েছে বিএনপি

এনসিপির অভিযোগ

স্টাফ রিপোর্টার

বিগত তিনটি কারচুপির নির্বাচনে পতিত আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে (জাপা) গত ১৬ মাস বিএনপি আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ তোলেন দলটির নেতারা।

এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল বলেন, গত ১৬ মাস ধরে বিএনপি জাপাকে শেল্টার (আশ্রয়) দিয়েছে। প্রায় আড়াইশো প্রার্থী নিয়ে জাপার নির্বাচনে অংশগ্রহণ জাতির জন্য লজ্জাজনক এবং এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির।

জাপার নির্বাচনে অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগকে বিগত তিনটি কারচুপির নির্বাচনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে জাপা। তাদের সমর্থনের কারণেই বাংলাদেশে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি জাপাকে নিষিদ্ধের দাবি জানালে বিএনপির তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।

এর আগে প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ইসি বর্তমানে একটি নির্দিষ্ট দলের পদলেহন করছে। প্রশাসন-পুলিশও একইভাবে ওই দলটির দলীয় কর্মী হিসেবে কাজ করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ১২ ফেব্রুয়ারি আমরা যে উৎসবমুখর নির্বাচনের আশা করছি, সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা, তা নিয়ে শঙ্কা থাকবে।

লক্ষ্মীপুরে সিল জালিয়াতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, বিষয়টি পুলিশ ও প্রশাসনের তদন্ত করা উচিত। সিল বানিয়ে বা জালিয়াতির মাধ্যমে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবণতা থাকলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় বাধা।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য শাওন মাহফুজ, ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার প্রমুখ।

পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে, দায়িত্বশীল হতে হবে: নাহিদ

আসিফ মাহমুদ–মার্কিন কূটনীতিকের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা

জুলাই শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির নুসরাত-মিতুর শ্রদ্ধা

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপি

বিচারহীনতার পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম

ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যসহ ৪ হাজার জনের এনসিপিতে যোগদান

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

নুসরাতকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ