হোম > রাজনীতি > এনসিপি

জুলাই নেতা জুনায়েদ-রাফেসহ ৩০ জন আসছেন এনসিপিতে

ঘোষণা আসতে পারে রোববার

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন প্রায় ৪০ জন জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাকর্মী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে আপ বাংলাদেশ।

জানা যায়, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ প্রায় ৩০ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত। জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির আরও ১০ জনের মতো নেতার এনসিপিতে যুক্ত হওয়ার বিষয়টিও অনেকটা চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, জুলাই শক্তিগুলোর ঐক্যপ্রক্রিয়া নিয়ে অনেকদিন দিন ধরে কাজ করে আসছে এনসিপি। বিভিন্ন দল, সংগঠন ও প্লাটফর্মের সঙ্গে নিরিড় যোগাযোগ রক্ষার পাশাপাশি দফায় দফায় বৈঠক করছে দলটি। এর ফলাফল হিসেবে প্রথমধাপে এনসিপিতে যুক্ত হচ্ছেন আপ বাংলাদেশের বড় একটি অংশ। পরবর্তীতে এনসিপির তৃণমূল পর্যায়ের কমিটিগুলোতে আপের নেতাকর্মীদের যুক্ত করা হবে।

এনসিপিতে যুক্ত হতে যাওয়া আপ বাংলাদেশের নেতাদের মধ্যে জুনায়েদ-রাফে-ইরা ছাড়াও রয়েছেন জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেন প্রমুখ।

ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

নেপালে পাহাড়ি ঢলে বিপর্যয়, নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৪০০

বন্যাবিধ্বস্ত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে হচ্ছে ২৫০ শয্যার নতুন জেলা হাসপাতাল

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন