হোম > রাজনীতি > এনসিপি

ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে

সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে

আমার দেশ অনলাইন

সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে।

এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা জন্য এক মাস যথেষ্ট সময় নয়। তাদের আরো পর্যবেক্ষণ করতে হবে।’

তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে।

এগুলো অবশ্যই ইতিবাচক। আমরা তাদের গতিবিধি আরো লক্ষ করতে চাই।’

হকিতে আশরাফুলের হ্যাটট্রিক

বিশাল জয়ে শুরু অনূর্ধ্ব-১৯ দলের

মৃত্যুর আগেই ‘চল্লিশা’, ৫ হাজার অসহায়কে ভোজ করালেন দম্পতি

আরো সময় পাচ্ছে কিংস-ফকিরেরপুল

সান্তোস ও রাসেলের নতুন বিশ্বরেকর্ড

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু

‘বর্তমান বাস্তবতা বিবেচনা না করে পুরোনো ফরমুলায় মজুরি নির্ধারণ বৈষম্যমূলক’

দেশজুড়ে আবারো পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস, শুরু কবে

অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার