হোম > রাজনীতি > এনসিপি

মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করছে। আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।

হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার দুপুরে ফকিরাপুলে নিজের নির্বাচনি অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আমি যখন বলছিলাম -আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসীর টাকাও নেই। এরপরই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন।

তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলেন। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অতীতের এক ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, খালেদা জিয়া তাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন।

নাসীরুদ্দিন বলেন, আজ যদি তিনি সুস্থ থাকতেন, তাহলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন।

হামলার জন্য দায়ী ব্যক্তিদের নাম উল্লেখ করে তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন ব্যক্তি এই হামলায় নেতৃত্ব দিয়েছেন, যাদের অনেকেরই এখন ছাত্রত্ব নেই। তিনি দাবি করেন, পুরো ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

তিনি আরো বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকবো কেন, সেটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে।

নাসীরুদ্দিন বলেন, ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেবে না—এটাই আমার অঙ্গীকার। তিনি ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে আশাবাদ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে: সারজিস আলম

আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জাতীয় যুবশক্তির

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল হামলা, আহত ৪

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক

কালীগঞ্জে এনসিপির জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ সোমবার