হোম > রাজনীতি > এনসিপি

সংস্কার না হলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আবু সুফিয়ান ও মাহফুজ সাদি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বারবার গণঅভ্যুত্থান চাই না, মানুষ জীবন দিক এটা আমাদের প্রত্যাশা না। কিন্তু যদি বিএনপি সরকার জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় এবং সংস্কারের পথ রুদ্ধ করে, তবে জনগণ আবারও ক্ষোভে ফেটে পড়বে।’

আমার দেশ-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিয়ে কঠোর বিশ্লেষণ তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।

তিনি মনে করেন, বর্তমান সরকার দুই মাসেই প্রচণ্ড অজনপ্রিয় হয়ে পড়েছে। তেল সংকট, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক চাপ সামলাতে না পারলে এই সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারবে কি না তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

তিনি হুঁশিয়ারি দেন, এনসিপি এবং ১১ দলীয় জোট বর্তমানে ধাপে ধাপে জনমত গঠন করছে এবং চূড়ান্ত পর্যায়ে তারা সংস্কারের দাবিতে রাজপথে নামতে দ্বিধা করবে না।

নাহিদ ইসলামের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে পুরোনো রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা, অন্যদিকে নতুন প্রজন্মের রাষ্ট্র পুনর্গঠনের তীব্র আকাঙ্ক্ষা। এই দুইয়ের দ্বন্দ্বে আগামীর রাজনীতি কোনদিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

এমপি

আইসিএপিপির সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ এনসিপির

পরিবেশ দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের গাছ বিতরণ এনসিপির আরিফুলের

বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হচ্ছে দক্ষিণ এশিয়ার তরুণরা

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ কি মানা হচ্ছে

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী