হোম > রাজনীতি > এনসিপি

কেন ‘ডার্বি নাসির’ নামে ডাকা হয়, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীকে প্রতিপক্ষের লোকজন ‘ডার্বি নাসির’ নামে ডাকে। কেন এই নামে ডাকা হয়, তা নিজেই খোলাসা করেছেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

বুধবার নিজের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে তিনি ‘ডার্বি নাসির’ নামের নেপথ্যের গল্প তুলে ধরেন।

তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ পরিকল্পিতভাবেই শব্দটি ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে নাসীরুদ্দীন বলেন, আমাকে অনেকেই ডার্বি নাসির বলে। মূলত শব্দটা বলেছিল ছাত্রদল। ছাত্রদলের এক ভাই ডার্বির মধ্যে করে গাঁজা খাচ্ছিল, তো আমি তাকে বললাম এগুলো বন্ধ করতে পারেন না? এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়ে যায়। পরবর্তীতে আমি যখন রাজনীতি শুরু করি, তখন তারা ব্যাপক হারে এই শব্দটা প্রয়োগ করে এবং এটিকে পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায়।

নাসীরুদ্দিন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন। এ আসনে তার প্রতিদ্বন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম