হোম > রাজনীতি > এনসিপি

ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

আমার দেশ অনলাইন

ঢাকার দুই সিটি করপোরেশনে প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদীব সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পান। তাছাড়া দলের পক্ষ থেকে নগর ও পরিবেশ বিষয়ক সভা সেমিনারে প্রতিনিধিত্ব করে থাকেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

চব্বিশের জুলাই গণঅভুত্থ্যানের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাককালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থিতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা

এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈছাআ নেতারা

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে

এনসিপিতে জুলাই আন্দোলনের ৩০ জনের যোগদান

এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা