হোম > রাজনীতি > এনসিপি

প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপি

নেতৃত্বে আলাউদ্দীন মোহাম্মদ

স্টাফ রিপোর্টার

ছবি: আলাউদ্দীন মোহাম্মদ

প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে 'গ্লোবাল ডায়াস্পোরা সেল' গঠন করেছে দলটি।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সেল গঠনের তথ্য জানানো হয়।

এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদকে। সেল সদস্য হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলটির প্রবাসীদের সংগঠন 'এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স'র দেখভাল করবে নবগঠিত 'গ্লোবাল ডায়াস্পোরা সেল'। ২৬টি দেশে এরই মধ্যে কমিটি করেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স। বিগত জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ'র পক্ষে প্রচারণা ও দলকে আর্থিক অনুদান সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স।

নবগঠিত সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের সহ-প্রধান হিসেবেও রয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক পদ ছেড়ে দিয়ে দলের অভ্যন্তরে ত্যাগের রাজনীতির দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি। এরই ফল হিসেবে তাকে প্রবাসীদের মাঝে এনসিপির বিস্তার ঘটানোর দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এএস

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ