হোম > রাজনীতি > এনসিপি

আন্দোলন দমনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একসময় তাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু তারা যদি ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক আন্দোলন দমনের চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি আরও খারাপ হবে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অন্য মত ও দলকে দমন করতে দেয়া হবে না।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নতুন করে সহানুভূতির রাজনীতি ও কার্ড গেমে এদেশের মানুষকে পড়তে দেয়া হবে না উল্লেখ করে সারজিস আলম বলেন, ওসমান হাদির হত্যাকারীরা ভারতে গ্রেপ্তার হলেও মাসের পর মাস পেরিয়ে গেছে, এখনো তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সরকারের কাছে জবাব দাবি করেন তিনি।

সারজিস আলম বলেন, বিগত সময়ে আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে ৩০ দিনের মধ্যে, পরে ৯০ দিনের মধ্যে রায় কার্যকরের কথা বলা হলেও ছয় মাস পার হয়ে গেলেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে যদি আমরা পিছিয়ে যাই, কথা বলা বন্ধ করে দিই, তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা আরও বড় স্বৈরাচার হয়ে উঠবে। সেই সুযোগ আর কাউকে দেয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই আন্দোলনের লড়াইও শেষ হয়নি। বিএনপি জুলাই সনদ, গণভোট ও বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

সারজিস আলম বলেন, বিএনপি দীর্ঘদিন স্বাধীন ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবি করলেও এখন ক্ষমতায় এসে বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে। সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পৃথক সচিবালয়সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে। একদিকে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে, অন্যদিকে দ্রুত বিচারের আশ্বাস দেয়া হচ্ছে।

সারজিস আলম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে বিএনপি দায় এড়াতে পারবে না। রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে এবং এনসিপি তাদের আন্দোলন চালিয়ে যাবে।

এএস

আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জাতীয় যুবশক্তির

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল হামলা, আহত ৪

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক

কালীগঞ্জে এনসিপির জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ সোমবার

গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু সোমবার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির