হোম > রাজনীতি > এনসিপি

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইসহাক সরকার এনসিপিতে যোগদানের ঘোষণা দেবেন। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, ইসহাক সরকার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পান। বিগত শেখ হাসিনার শাসনামলে তিনি তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলীয় স্বার্থ সবার আগে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এ অবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

এনসিপিতে যোগদান প্রসঙ্গে ইসহাক সরকার বলেন, বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। এমনকি তার অফিস দখল করে নেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তবে কারও প্রতি কোনো বিদ্বেষ না রেখে তিনি সামনে এগিয়ে যেতে চান বলে জানান এবং সবার দোয়া কামনা করেন।

এসআর

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে: নাহিদ

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

এনসিপির সর্বোচ্চ ফোরামে যুক্ত হলেন আরো ছয় নেতা

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা

এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত: আতিক মুজাহিদ এমপি