হোম > রাজনীতি > এনসিপি

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়। তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি যেভাবে নেতার পেছনে দৌড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখিনি।

বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা গেছে। বিষয়টি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে।

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা প্রয়োজন। আপনারা ছাত্ররাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যা দেখে বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গড়ে উঠবে।

তিনি বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের বদলে অভিনয় প্রতিযোগিতা চলছে।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম