হোম > রাজনীতি > এনসিপি

যুবশক্তির বরিশালের সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার

স্টাফ রিপোর্টার

জাতীয় যুবশক্তির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহাদাত খন্দকার মঞ্জু। তিনিসহ যুবশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে ৯ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার যুবশক্তির সভাপতি করা হয় তারিকুল ইসলামকে, সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

যুবশক্তির অন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা হলেন- সাইদুজ্জামান বাবু (রংপুর), আবু সুফিয়ান (কুমিল্লা), ইমনদোজ্জা আহমেদ (সিলেট), ইফতেখার সরকার শাওন (রাজশাহী), মাহমুদুল হাসান রাকিব (ময়মনসিংহ), নাজমুল হক (খুলনা), জুনায়েদ জিতু (ফরিদপুর) ও ইরফাত ইব্রাহীম (চট্টগ্রাম)।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন হযরত আনাস, ওয়াসিস আলম, শাকিল আহমেদ অলক, সজীব হোসেন, মাজহারুল ইসলাম চৌধুরী, নির্মা আক্তার নিপা, শামীম এস কে, ইসমাইল হোসেন সিরাজী, প্রিন্স শান্ত প্রমুখ।

ভোলা জেলার সাবেক কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি জাতীয় নাগরিক কমিটির তেজগাঁও থানার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত মজবুত করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠন এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করবেন বলে জানিয়েছেন তিনি।

এমপি

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেব না: নাহিদ ইসলাম

‘একটা ডিম ১৫ টাকা—সরকারের একেকটি সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারছে, এটি তার সাক্ষী’

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের সভাপতি সালমান, সম্পাদক হাসিব

রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

‘ব্যাংক সংস্কার আটকে দিচ্ছে সরকার, অলিগার্ক পরিবারের প্রভাব ফেরানোর চেষ্টা চলছে’

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়