হোম > রাজনীতি > এনসিপি

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে লন্ডনে প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’।

আজ মঙ্গলবার সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন ও সেক্রেটারি আবু তালহা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ব্রিটিশ রাজনীতির দীর্ঘদিনের ঐতিহ্য হলো, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকারকে সম্মান করা। অথচ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিপক্ষকে শারীরিকভাবে আক্রমণের প্রবণতা যুক্তরাজ্যের মাটিতেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু যুক্তরাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকেও ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক নেতা বা দলের বক্তব্য, অবস্থান কিংবা কর্মকাণ্ডের সঙ্গে দ্বিমত থাকলে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। কিন্তু প্রতিবাদের নামে সাধারণ প্রবাসী, শিক্ষার্থী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ, ভাঙচুর কিংবা ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ নেই।

নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে যুক্তরাজ্যের রাজপথে নিয়ে গিয়ে সহিংসতা সৃষ্টি এবং ব্রিটিশ সমাজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই। যুক্তরাজ্য কোনো রাজনৈতিক দলের সন্ত্রাস, প্রতিশোধ কিংবা ভয়ভীতি প্রদর্শনের ক্ষেত্র হতে পারে না।

তারা ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাই যেন শান্তি, শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন।

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ সংসদে

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত