হোম > রাজনীতি > এনসিপি

ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণে আইফোন পুরস্কারের ঘোষণা আতিক মুজাহিদের

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় রাজারহাট, ফুলবাড়ি ও কুড়িগ্রাম সদর উপজেলার ভোটারদের উদ্দেশে আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রামের ছাত্র-জনতা ও সকল তরুণদের বলছি, তোমরা কাল তোমাদের হাতে থাকা ডিভাইস দিয়ে ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিয়ে আমাদের ট্যাগ করতে পারো কিংবা আমাদের নম্বরে পাঠাতে পারো। আমরা তোমাদের পাঠানো ভিডিও/ছবি দেখে যার ভিডিও সবচেয়ে বেশি তথ্যবহুল হবে, তাকে আইফোন পুরস্কৃত করবো।

এ সময় তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, বুঝেছো তো কোন ধরনের ভিডিও করতে হবে।” তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ভোটকেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট কিংবা সহিংসতার মতো ঘটনা ঘটলে সেগুলো ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি।

আতিক মুজাহিদ দাবি করেন, এটি মূলত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটি উদ্যোগ। তার ভাষায়, প্রতিটি মুঠোফোনধারী সচেতন নাগরিককেই যেন একেকজন গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারেন—সেই লক্ষ্য থেকেই এই পরিকল্পনা।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলির ব্যাপক সাড়া রয়েছে। তবে আমাদের আশঙ্কা, প্রতিপক্ষ জনপ্রিয়তা দেখে ভোটকেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা করতে পারে। সেই ভয় থেকেই আমরা চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাই কেন্দ্র পাহারায় এগিয়ে আসুক। সেখান থেকেই এই পুরস্কার প্রদানের পরিকল্পনা।

তার এ ঘোষণাকে ঘিরে নির্বাচনি এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের এই উদ্যোগ নির্বাচনি পরিবেশে নতুন মাত্রা যোগ করতে পারে।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম