হোম > রাজনীতি > এনসিপি

আওয়ামী লীগের বিচার করতে হবে: সংসদে নাহিদ

সংসদ রিপোর্টার

ফাইল ছবি

আন্তর্জাতিক ট্রাইবুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাইলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। যেই দল ইতিহাসে দুই দুইবার সুযোগ পেয়ে এদেশে গণহত্যা করেছে। এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে লুটপাট করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার করতে হবে।

মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ প্রসঙ্গে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এ প্রস্তাবটি সংসদে তোলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়ায় জুলাই গণঅভ্যুত্থানকে ডিফেমিং করে গিয়েছিল। আজ দুঃখ লাগে যখন জুলাই গণঅভ্যত্থানে আমাদের শরিক প্রধান স্টেকহোল্ডার সরকারদলীয় কিছু কিছু সদস্য গণঅভুত্থানের বিরুদ্ধে কথা বলছেন। জুলাই গণঅভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল..। এ ধরনের বক্তব্যর আমরা কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। উনারা জানেন না কিভাবে আন্দোলনে এসেছিল কে কখন মারা গেছে।

সরকার দলীয় এক এমপির টকশোতে দেওয়া বক্তব্যের প্রতি উদ্দেশ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা মারা গিয়েছেন এবং তাদের সাথে পুলিশি হত্যাকাণ্ডের তুলনা করা হয়। এই বয়ানটা আওয়ামী লীগের বয়ান এবং বলা হয় পুলিশের হত্যাকাণ্ড এটা নাকি হাজার ছাড়িয়ে যাবে। এ ধরনের কথা তিনি টকশোতে থেকে গিয়ে বলে বেড়াচ্ছেন।

জুলাই গণহত্যার মামলা প্রসঙ্গে তিনি বলেন, ওই ঘটনায় সারাদেশের যে সাধারণ মামলাগুলো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় সেগুলো স্ক্রুটিং করার উদ্যোগ নেয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন এখন তা কি অবস্থায় আছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউরকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর উনারা সরিয়ে দিলেন। কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা উনাদের কাছ থেকে পাইনি। আমরা মনে করি মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোতে পারে, আরো দক্ষতার সাথে যাতে উনারা বিচারগুলা করতে পারেন এজন্য সরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকার গঠিত হওয়ার পর কিছু রায় এসেছে কিন্তু এই রায়গুলা এই মামলার সব প্রসিডিউর আগের প্রসিকিউশন টিম সম্পন্ন করে গিয়েছে। নতুন করে তিনটি মামলার অভিযোগ গঠন করা হয়েছে যার সবগুলো তদন্ত আগের প্রসিকিউশন তদন্ত সম্পন্ন করেছে। আমার জানা মতে নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন এগোতে পারেননি। আইনমন্ত্রী হয়ত আমাদের সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকি খুশি হব, যদি দ্রুততার সাথে আগায় এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে।

তিনি বলেন, একজন সংসদ সদস্য বলেছেন যে এই ট্রাইবুনাল দিয়ে বিচার সম্পন্ন করতে হলে দক্ষ বিচারক লাগবে, ট্রাইবুনাল বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের বাস্তবতা আমরা জানি সেই সময় অনেক ধরনের চাপ ছিল সরকারের সময় সময় নির্ধারিত ছিল না। কিন্তু এই সরকার তো পাঁচ বছরের জন্য। প্রসিকিউশন টিমে দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইবুনাল বাড়ানো নিয়ে সরকারের কি পরিকল্পনা আমরা জানতে চাই।

এর আগে জুলাই অভ্যুত্থানে হত্যা নির্যাতনের কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, জাতি সংঘের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। আওয়ামী লীগ যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন তারা এটা মিথ্যা প্রমাণিত করতে পারবে না। তিনি বলেন, এই সংসদেও এমন দুই একজন সরকারি সংসদ সদস্য আছেন যারা আওয়ামী লীগের বয়ানে বক্তব্য দেয়।

জুলাইতে যারা হত্যা করেছিল, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তাদের শাস্তি এখনো কার্যকর হয়নি। এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়নি। তিনি অবিলম্বে শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের সাথে যারা যুক্তদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবি জানান।

আখতার বলেন, দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে তদন্তের কোনো কার্যকারিতা এখনো পর্যন্ত নেই। অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে।

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম

বন্যায় দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করল এনসিপি

এনসিপিতে নতুন উপ-কমিটি, যারা দায়িত্ব পেলেন

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে: সারজিস আলম

আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জাতীয় যুবশক্তির

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ