হোম > রাজনীতি > এনসিপি

টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে, সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আসিফ মাহমুদ।

মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ বলেন, আমরা দেখেছি যে আজকে সারাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।...আমি কয়েকটা রিল দেখলাম যে মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে জামায়াতের একজন নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে।

এনসিপি মুখপাত্র বলেন, আমরা বিগত ১৭ মাসে দেখছি যে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। ... আমি একটা নিউজ দেখলাম যে কোনো একজন নেতার বাসা থেকে ৭ লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে। এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ?

আসিফ মাহমুদ বলেন, বায়াসনেস (পক্ষপাতিত্ব) দেখতে পাচ্ছি, নানা ধরনের। যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি। মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের একপাক্ষিক হয়ে এগ্রেসিভ মোডে (আক্রমণাত্মক) থাকার এপ্রোচ (অভিব্যক্তি) আজ সকাল থেকে আমরা দেখছি।

বিভিন্ন আসনে এনসিপি ও জোটের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলেও অভিযোগ করেন আসিফ। পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং নিষেধ করার কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বশীল আছেন, সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, লুৎফর রহমান ও অ্যাডভোকেট হুমায়রা নূর প্রমুখ।

কুমিল্লা সিটিতে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

ওমরাহ করতে সৌদি আরব পৌঁছেছেন নাহিদ ইসলাম

৬ মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দাবি এনসিপির

পাঁচ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত

উমরাহ পালনে আজ সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

গণরায়ের বিরুদ্ধে গেলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার