হোম > রাজনীতি > এনসিপি

অনেক কেন্দ্রেই মহড়া দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী দলের নেতা-কর্মীরা: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

ঢাকা-১১ আসনের ১১দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীর পক্ষ থেকে অনেক কেন্দ্রেই মহড়া দেওয়া হচ্ছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে, যা আচরণবিধির লঙ্গন করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেড়াইদ ও সাতারপুল— এ দুটি জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে। সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে সবকিছু মিলিয়ে প্রচুর ভোটার আসছেন, তারা ভোট দিতে চাইছেন। এখন পর্যন্ত আমরা এটাই দেখতে পাচ্ছি।’

নাহিদ বলেন, ‘ঢাকা-৮, নোয়াখালী-৬, কুড়িগ্রাম-২ আসনে অনেক বড় ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি। আমাদের প্রার্থী এবং তার সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভোটকেন্দ্রে আসুন। কারণ ভোটারদের উপস্থিতি সবকিছু নির্ধারণ করবে। জয়-পরাজয়ের থেকে বড় কথা হচ্ছে সুষ্ঠ নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারছি কি না, এটাই এখন মূল লক্ষ্য।’

চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

সুন্দরবন থেকে পাচারের সময় কাঠসহ নৌকা জব্দ

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ

সাড়ে ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে লাগবে অন্তত ৭ বছর

রাজবাড়ীতে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন