হোম > রাজনীতি > এনসিপি

কোনো চাঁদাবাজ-ভোটচোর কেন্দ্রে অবস্থান করতে পারবে না: আসিফ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

কোনো ভোটচোর, সন্ত্রাসী ও মাফিয়ারা কেন্দ্রে অবস্থান করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি গণমিছিলে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, একটি দলের পক্ষ থেকে আমরা দেখেছি—তারা ঋণখেলাপি, বিদেশি নাগরিক, চাঁদাবাজ, মাফিয়া ও সন্ত্রাসীদের মনোনয়ন দিয়েছে। তারা আগে থেকেই জানে যে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মনোনয়ন দিয়ে কেন্দ্র দখল করে ভোটচুরি করে জয়লাভের পাঁয়তারা করছে।

তিনি বলেন, এদিকে নির্বাচন কমিশন নতুন নতুন সারপ্রাইজ দিচ্ছে। বুথে যাতে ভোট কাটা যায়, সে জন্য মোবাইল ফোন নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল নির্বাচন কমিশন। আজ চাপের মুখে পড়ে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

বৃষ্টির মধ্যেই নাহিদ-হাসনাতদের ত্রাণ বিতরণ

হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে: সারজিস আলম

আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জাতীয় যুবশক্তির

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল হামলা, আহত ৪

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক