হোম > রাজনীতি > এনসিপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজনৈতিক পর্ষদে (পলিটিকাল কাউন্সিল-পিসি) নতুন করে যুক্ত হলেন ছয়জন নেতা। এনিয়ে এ কমিটির সদস্য সংখ্যা ১৮ জনে গিয়ে ঠেকল। পিসি কমিটিকে দলটির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

নতুন পিসি সদস্য হয়েছেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার দিবাগত রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উক্ত ছয় কেন্দ্রীয় সদস্য রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন।

সম্প্রতি দুই সংসদ সদস্য যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে পিসিতে অন্তর্ভুক্ত করা হয়। তাদের আগে যে ১০ জন পিসি সদস্য ছিলেন তারা হলেন আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

এএস

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি

নিখোঁজ নয়, ‘আর্থিক সংকটে’ সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু দাস

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস