হোম > রাজনীতি > এনসিপি

গণঅধিকারসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান

বরিশাল অফিস

গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন । শনিবার দুপুর ১২ টায় বরিশাল প্রেসক্লাবে যোগদান অনুষ্ঠানেেএসব নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।

তাদেরকে ফুল দিয়ে বরণ করেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা।

মুসা জানান, বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির সদস্য ফরম পুরণ করে যোগদান করেছেন। তাদের মধ্যে গণঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ, কেদারপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, উজিরপুর উপজেলার আজমিয়া বিশ্বাস, বশির উদ্দিন, আবু নোমান, গৌরনদীর তানজিল ইসলাম শুভ, মো. রবিন, মেহেন্দিগঞ্জের মো. সুমন, মেজবাহ উদ্দিন, মাসুদ রানা, জাকারিয়া, শিফাত, তারেক, মুলাদীর বাকেরগঞ্জের রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্র শক্তি বরিশাল সদরের মো. তামিম, তাসিন ইসলাম আলভি, রাতুল, মো. মৃদুল, গৌরনদীর মো. জিদান, শাওন সরদার, উজিরপুরের মিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে এনসিপির জেলা সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ সোহাগ, মহানগর সংগঠক মোহন হোসেন, নাদিম মাহমুদ, সবুজ হাওলাদার উপস্থিত ছিলেন।

এমই

মিরসরাইয়ে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের র‍্যালি ও সমাবেশ

গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

চুরির অপবাদে মারধর, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

এক দশকেই বিলুপ্ত হতে পারে মানবজাতি, ‘এআই গডফাদার’ হিন্টনের সতর্কবার্তা

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নারের স্টল বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা

লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারো স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

সততা ও কর্তব্যবোধে সেবা অব্যাহত রাখার আহ্বান সেনাপ্রধানের

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন