হোম > রাজনীতি > এনসিপি

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ কি মানা হচ্ছে

প্রশ্ন সারজিসের

আমার দেশ অনলাইন

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর কাটার বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান সারজিস আলম।

সারজিস আলম পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একজন কনটেন্ট ক্রিয়েটরকে বললেন- ফ্রিল্যান্সার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপরে যে ৭.৫ শতাংশ ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্স কাটা হবে না।

কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে কখনই এই ধরনের ট্যাক্স কাটা না হলেও আজকে অনেকের সেই ট্যাক্স কেটে নেওয়া হয়েছে।

তাহলে কি প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না? নাকি এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি? নাকি কার্যকর হবে না?

এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো প্রয়োজন। না হলে একটা দেশের প্রধানমন্ত্রী কথার মূল্য থাকে না।

যারা অনেক কষ্ট করে ফ্রিল্যান্সিং কিংবা কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন তাদের ক্ষেত্রে এই ট্যাক্সকে আমরা সমর্থন করি না।’

নভেম্বর তো দূরের কথা, ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে ইরান যুদ্ধ

২৪ ঘণ্টায়ও মেলেনি ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্যসহ ২ বন্ধুর সন্ধান

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

‘মিরাজ বিশ্বমানের স্পিনার’

ইসলাম অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন সমর্থন করে না: চরমোনাই পীর

রাজনীতির চেয়েও সাংবাদিকতা কঠিন: মঈন খান

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেসে জায়গা রেখেছিলেন ভিনি