হোম > রাজনীতি > এনসিপি

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

স্টাফ রিপোর্টার

কর্নেল অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে সোমবার সকালে হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোটটির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

প্রতিনিধিদলের ১১ সদস্যের পক্ষ থেকে নির্বাচনি কর্মকর্তার দপ্তর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতিও নিচ্ছে জোটটি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটগুলো।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম