হোম > রাজনীতি > এনসিপি

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির নেতারা। ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন, বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, বইয়ের প্রকাশক আদর্শের স্বত্বাধিকারী মাহবুব রাহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

বইটির লেখক মাহাবুব আলম জানিয়েছেন, বইটিতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বক্তব্য সন্নিবেশিত হয়েছে। যার মাধ্যমে দলটির প্রথমদিকের কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হবে।

একই সঙ্গে বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসনের একটি সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

তিনি বলেন, এই বই তিন শ্রেণির পাঠকের জন্য উপযোগী হতে পারে। ১. সাধারণ পাঠক, যারা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী।

২. এনসিপির নেতাকর্মী, যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের একটি সুনির্দিষ্ট ধারণা লাভ করবেন, যা তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হতে পারে।

৩. গবেষক ও শিক্ষাবিদ, যারা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করতে চান, বিশেষত নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে নিয়ে অ্যাকাডেমিক অনুসন্ধান চালাতে আগ্রহী গবেষকদের জন্যও এই বই একটি প্রাথমিক সূত্র হিসেবে কাজ করবে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল-আমিনের ওপর মব চেষ্টা

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে: এনসিপি

ফ্যাসিবাদ-আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের