হোম > রাজনীতি > এনসিপি

আসিফ মাহমুদ–মার্কিন কূটনীতিকের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেমস স্টুয়ার্টের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ। আর মুখপাত্রের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত। সাক্ষাৎ শেষে মুখপাত্র দূতাবাসের প্রতিনিধিদলকে দলের কার্যালয় ঘুরিয়ে দেখান।

এসআর

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ