হোম > রাজনীতি > এনসিপি

মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে: নাহিদ

স্টাফ রিপোর্টার

কারো মতভিন্নতা থাকলেও চলমান জোট প্রক্রিয়া এগিয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ১১ দলীয় এই আসন সমঝোতার জোট হলেও এটার রাজনৈতিক একটা গুরুত্ব আছে। একটা আকাঙ্ক্ষার জায়গা আছে-এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো আছে, সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদবিরোধিতাকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা সবাই সবাইকে সহযোগিত করে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে উত্তরণ করবো-এটাই আমাদের সবার প্রত্যাশা।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওই বৈঠকে ইসলামী আন্দোলনের কেউ উপস্থিত ছিলেন না।

নাহিদ ইসলাম আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে, তাই হয়তো একটু মতভিন্নতা থাকছে। আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো, এই জোট যাতে অটুট থাকে। তবে কারো যদি মতভিন্নতা থাকে, আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমঝোতা মানে সবাইকে সবার সহযোগিতা করা। জোটের প্রার্থী হিসেবে সবাই সবার পক্ষে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

এটাই এনসিপির মূল বসন্ত: হাসনাত আবদুল্লাহ

থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, নাগরিকদের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে

আন্দোলন দমনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস

রাজধানীতে এনসিপির বিক্ষোভ, হামলাকারীদের গ্রেপ্তার দাবি

সরকারের ব্যর্থতায় খুন, ধর্ষণ ও নিরাপত্তাহীনতা বেড়েছে: আসিফ মাহমুদ

হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

হামলার শিকার হওয়ার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

বাজেট যেন লুটেরাদের জন্য না হয়